প্রিয় সাথী
আরিফ শামছ্
২৬/০৬/২০২০ ঈসায়ী সাল।
বিবি হলো প্রিয় সাথী,
জীবন মরণে,
দুঃখ সুখে পাশাপাশি,
আঁধার কিরণে।
বিপদ কালে সবর করে,
আশার কথা বলে,
সুখের বেলায় কৃতজ্ঞতা,
মহান রবের চলে।
তাসবীহ-তাহলীল, সূরা ক্বীরাত,
জিকির আযকার,
নফল রোযা কভু রেখে,
দোয়া করে সবার।
ছেলে মেয়ে সবার তরে,
স্নেহ রাশি রাশি,
ছোট বড় সবার কাছে,
শান্তি সুখের চাষী।
আপন পর সবার কাছে,
প্রিয় বদন খানি,
কথা কাজে, সেবার তরে,
সবার প্রিয় জানি।
মীরবাগ, হাতিরঝিল,
ঢাকা।