বুধবার, মে ২৯, ২০২৪

৭৯। রঙমহল


সাথী আমার জীবন সাথী,
কোথায় ছিলে তুমি?
তোমার তরে ভালবাসার,
আকাশ রেখেছি।
ভাবতে পারো উজাড় কিনা! আঁধার আঁধার ভরা,
জীবন আমার ঘূর্ণিপাকে! নাকি মরণ ছোঁয়া।
ভালবাসার মহারথে চলবে জীবন ভর,
ভালবাসায় খুঁজে পাবে, পূর্ণ তব মন।
আকাশ সে তো নয়গো জেনো, মহাকাশ দেখো,
তারায় তারায় সাজিয়ে দিলাম, তোমার তরে শুধু।
খুঁজে পাবে চন্দ্র, তারা, রবিকরের মাঝে,
চায়বে যখন সঙ্গ তুমি, সকাল-সন্ধ্যা-সাঁঝে।
এলোমেলো ঝড় যখনি আসবে জীবন মাঝে,
ভালবাসার ঢাল দিয়ে সব, রুখবো দু'জনে।
ভয় পেয়োনা নূতন সাথী, কভু বিপদ দেখে,
পাশেই আছি পাশাপাশি, থাকবো তোমার হয়ে,
এসো রচি ধূলীর ধূলায়, ভালবাসার রঙমহল,
প্রেম-তুলিতে স্বপ্ন আঁকি, হাসি-খুশি, সুখ-আঁচল।
রচনাঃ --- আরিফ শামছ্
২৪/১১/২০১২
২৮/১, পূর্ব নয়াটোলা,
বড়মগবাজার, রমনা, ঢাকা।


৭৮। চন্দ্রাবতী

  

আঁধার ঘেরা নিঝুম রাতে চাঁদ যে বড় একা,
আলো ছায়ার চলছে খেলা, নামলো পরীর মেলা।
চাঁদ খুঁজে তাঁর হারিয়ে যাওয়া সাথীটারে বুঝি,
"চাঁদনী " বলে ডেকে ডেকে সারা হলো নিশি।
বুকে ভরা স্নিগ্ধ আলোয়, একাকিত্বে মরি,
দিবা-নিশি খুঁজে মরি, পূর্ণতা যে চাহি।
চাঁদের আলোয় ভালবাসা, পায় যে অপরুপ,
প্রেম নামে যে, বাঁধনহারা, খুঁজে নিজের রুপ।
প্রেমের খেলা জমে ওঠে, চলে নিশি ভর,
ভালবাসার রাজ্য মাঝে, কেউতো একা নয়।
চাঁদ হয়ে ভাই, এই কি হলো! বড্ড একা থাকি,
একা একা জীবন গেল, রয়লো ক'দিন বাকি!!
চন্দ্রাবতীর প্রেমে পড়ে, পাগলপারা ভাই,
সন্ধ্যা-রাতে, নিশি-ভোরে,
খুঁজি তারায় তারায়।
আর মানেনা মন যে আমার,
দারুন সময় যায়,
চন্দ্রাবতীর দেখা পেলে, আমায় বলো ভাই।
রচনাঃ
আরিফ শামছ্
২৪/১১/২০১২ ঈসায়ী সাল।
ফখরে বাঙ্গাল নিবাস
সদর, বি-বাড়ীয়া-৩৪০০।









বিপ্লবী ০১

বিপ্লবী ০১
আরিফ শামছ্

বিপ্লবী ০২

বিপ্লবী ০২
ARIFUL ISLAM BHUIYAN (Arif Shams)

বিপ্লবী ০৩

বিপ্লবী ০৩
আরিফ শামছ্

বিপ্লবী ০৪

বিপ্লবী ০৪
আরিফ শামছ্

বিপ্লবী ০৫

বিপ্লবী ০৫
আরিফ শামছ্

বিপ্লবী ০৬

বিপ্লবী ০৬
আরিফ শামছ্

বিপ্লবী ০৭

বিপ্লবী ০৭
আরিফ শামছ্

বিপ্লবী ০৮

বিপ্লবী ০৮
আরিফ শামছ্

বিপ্লবী ০৯

বিপ্লবী ০৯
আরিফ শামছ্

বিপ্লবী ১০

বিপ্লবী ১০
আরিফ শামছ্

বিপ্লবী ১১

বিপ্লবী ১১
আরিফ শামছ্

বিপ্লবী ১২

বিপ্লবী ১২
আরিফ শামছ্

বিপ্লবী ১৩

বিপ্লবী ১৩
আরিফ শামছ্

বিপ্লবী ১৪

বিপ্লবী ১৪
আরিফ শামছ্

বিপ্লবী ১৪

বিপ্লবী ১৪
আরিফ শামছ্

বিপ্লবী ১৫

বিপ্লবী ১৫
আরিফ শামছ্

বিপ্লবী ১৬

বিপ্লবী ১৬
আরিফ শামছ্

বিপ্লবী ১৭

বিপ্লবী ১৮

বিপ্লবী ১৮
আরিফ শামছ্

বিপ্লবী ১৯

বিপ্লবী ১৯
আরিফ শামছ্

বিপ্লবী ২০

বিপ্লবী ২০
আরিফ শামছ্

বিপ্লবী ২১

বিপ্লবী ২১
আরিফ শামছ্

সাধনার মানবী

সাধনার মানবী
আরিফ শামছ্

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

কালেমা খচিত পতাকা উড়ে (অডিও সহ)

অডিও: কালেমা খচিত পতাকা উড়ে কালেমা খচিত পতাকা উড়ে কালেমা খচিত পতাকা উড়ে আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্) ভয় নাই হে মানবজাতি, ভয় নাই কোন আর, ...

জনপ্রিয় পোস্টসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

জনপ্রিয় পোষ্টগুলি:

জনপ্রিয় পোস্টসমূহ