অন্যান্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অন্যান্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ঈদযাত্রা: মহাসড়কে যাত্রীর চাপ, বৃষ্টিতে ভোগান্তি

ঈদযাত্রা: মহাসড়কে যাত্রীর চাপ, বৃষ্টিতে ভোগান্তি

“শৃঙ্খলা মানে নিরাপত্তা, নিয়ম মানে স্বস্তি”

ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মহাসড়ক, শহর, বাজার, বাসস্ট্যান্ড ও গরুর হাট এলাকায় বেড়েছে যানবাহন ও মানুষের চাপ। বিশেষ করে ঢাকা–গাজীপুর–টাঙ্গাইল মহাসড়কসহ দেশের গুরুত্বপূর্ণ রুটগুলোতে সৃষ্টি হচ্ছে যানজট, ধীরগতি ও জনভোগান্তি। বৃষ্টি, অতিরিক্ত যানচাপ, অবৈধ পার্কিং, উল্টো পথে চলাচল ও অসচেতনতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

এই পরিস্থিতিতে জনস্বার্থে সংশ্লিষ্ট প্রশাসন, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ জনগণের প্রতি বিনীত আহ্বান—


জরুরি করণীয়সমূহ

🚧 সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা

  • গুরুত্বপূর্ণ প্রবেশমুখে ডিভাইডার ও পৃথক লেন ব্যবস্থা চালু
  • ঈদকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ সেল গঠন
  • যানবাহনের জন্য বিকল্প রুট ও ওয়ানওয়ে পরিকল্পনা বাস্তবায়ন
  • অবৈধ পার্কিং ও রাস্তার পাশে যান থামানো কঠোরভাবে নিয়ন্ত্রণ

👮 যৌথ নিরাপত্তা ও স্বেচ্ছাসেবী কার্যক্রম

  • ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ, স্কাউট, রোভার ও প্রশিক্ষিত যুবকদের সমন্বয়ে যৌথ টিম গঠন
  • “Volunteer Traffic Controller (VTC)” কার্যক্রম চালু
  • জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য হেল্প ডেস্ক ও মোবাইল টিম প্রস্তুত রাখা

🛒 বাজার ও গরুর হাট ব্যবস্থাপনা

  • বাজার, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ মোড়ে বিশেষ নজরদারি
  • গরুর হাটে প্রবেশ ও বাহিরের জন্য পৃথক নির্ধারিত লেন ব্যবস্থা
  • হাটসংলগ্ন এলাকায় অতিরিক্ত যান নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ

📢 জনসচেতনতা বৃদ্ধি

  • ট্রাফিক আইন মানতে মাইকিং, ব্যানার ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা
  • মোটরসাইকেলে অতিরিক্ত যাত্রী বহন নিরুৎসাহিত করা
  • যাত্রীদের ধৈর্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার আহ্বান

স্লোগানসমূহ

  • “লেন মেনে চলি, নিরাপদ ঈদ গড়ি”
  • “শৃঙ্খলিত সড়ক, স্বস্তির জনজীবন”
  • “নিয়ম মানুন, দুর্ঘটনা কমান”
  • “জনতার সহযোগিতাই ট্রাফিক শৃঙ্খলার শক্তি”
  • “স্বেচ্ছাসেবী যুবকরাই পারে পরিবর্তনের পথ দেখাতে”
  • “আসুন, সবাই মিলে গড়ি সুন্দর ও নিরাপদ ব্রাহ্মণবাড়ীয়া”

মানবিক আহ্বান

ইশ্! যদি মানবিক, সাহসী ও শৃঙ্খলাপ্রিয় “আবাবীল” তরুণরা স্বেচ্ছাসেবী ট্রাফিক নিয়ন্ত্রক (VTC) হয়ে রাস্তায় নেমে আসতো, তবে হয়তো জনদুর্ভোগ অনেকটাই কমে যেত!

দেশ ও জনতার কল্যাণে প্রশাসন, জনগণ ও উদ্যমী যুবসমাজের সমন্বিত উদ্যোগই পারে একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও স্বস্তিময় ঈদযাত্রা নিশ্চিত করতে। ইনশাআল্লাহ।


আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)
অর্থনীতি গবেষক | শিক্ষাবিদ | লেখক | সমাজসচেতন নাগরিক


সোমবার, মে ২৫, ২০২৬

ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়ীয়া শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় জরুরি আহ্বান

ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়ীয়া শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় জরুরি আহ্বান

“শৃঙ্খলা মানে নিরাপত্তা, নিয়ম মানে স্বস্তি”

ঈদকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়ীয়া শহরে যানজট, বিশৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট প্রশাসন ও জনসাধারণের প্রতি বিনীত আহ্বান—

জরুরি করণীয়

  • গুরুত্বপূর্ণ প্রবেশমুখে ডিভাইডার ও পৃথক লেন ব্যবস্থা চালু
  • কাউতলি, মেড্ডা পীরবাড়ি, কালিবাড়ি মোড়–পৈরতলা ও বর্ডার বাজার–ফুলবাড়িয়ায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ
  • ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ, স্কাউট, রোভার ও প্রশিক্ষিত যুবকদের সমন্বয়ে যৌথ টিম গঠন
  • “Volunteer Traffic Controller (VTC)” কার্যক্রম চালু
  • বাজার, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ মোড়ে বিশেষ নজরদারি
  • গরুর হাটে প্রবেশ ও বাহিরের জন্য পৃথক নির্ধারিত লেন ব্যবস্থা
  • অবৈধ পার্কিং, উল্টো পথে চলাচল ও বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা
  • জনসচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মানতে উদ্বুদ্ধকরণ

স্লোগানসমূহ

  • “লেন মেনে চলি, নিরাপদ ঈদ গড়ি”
  • “শৃঙ্খলিত সড়ক, স্বস্তির জনজীবন”
  • “নিয়ম মানুন, দুর্ঘটনা কমান”
  • “জনতার সহযোগিতাই ট্রাফিক শৃঙ্খলার শক্তি”
  • “স্বেচ্ছাসেবী যুবকরাই পারে পরিবর্তনের পথ দেখাতে”
  • “আসুন, সবাই মিলে গড়ি সুন্দর ও নিরাপদ ব্রাহ্মণবাড়ীয়া”

মানবিক আহ্বান

ইশ্! যদি মানবিক, সাহসী ও শৃঙ্খলাপ্রিয় “আবাবীল” তরুণরা স্বেচ্ছাসেবী ট্রাফিক নিয়ন্ত্রক (VTC) হয়ে রাস্তায় নেমে আসতো, তবে হয়তো জনদুর্ভোগ অনেকটাই কমে যেত!

দেশ ও জনতার কল্যাণে প্রশাসন, জনগণ ও উদ্যমী যুবসমাজের সমন্বিত উদ্যোগই পারে একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও স্বস্তিময় ঈদযাত্রা নিশ্চিত করতে। ইনশাআল্লাহ।


মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

পরিচয়: আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

কবি পরিচিতি
আরিফুল ইসলাম ভূঁইয়া  
কলমি নাম: আরিফ শামছ্

জন্ম: ৪ঠা মে, ১৯৭৯ | ভাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া সদর  
  তিতাসবিধৌত সাহিত্য-সংস্কৃতির উর্বরভূমি ব্রাহ্মণবাড়ীয়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম।
পিতা: ক্বারী আলহাজ্ব শামছুল ইসলাম ভূঁইয়া (রাহঃ)  
  বিশিষ্ট সমাজ ও সাহিত্যসেবক, কবি। সহকারি প্রকৌশলী, বাংলাদেশ তার ও টেলিফোন (বর্তমান BTCL)।
মাতা: মোয়াল্লিমা হালীমা সাদীয়া ভূঁইয়া
পেশা: চাকুরীজীবী
---
শিক্ষাজীবন
নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়, (৬ ষ্ঠ শ্রেনী) সদর, বি.বাড়ীয়া। ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় (৭ম-১০ম)।হাবলা আদর্শ উচ্চ বিদ্যালয় (রেজিষ্ট্রেশন) হতে ১৯৯৫ ঈসায়ী সালে কৃতিত্বের সাথে ১ম বিভাগে পাশ করেন।প্রাথমিক বিদ্যালয় থেকে বরাবরই ফার্ষ্ট বয় ছিলেন।১৯৯৭ সালে ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন।২০০১ সালে,  বি.এস.এস (সন্মান-অর্থনীতি), ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ, ২০০৩ সালে, এম.এস.এস (অর্থনীতি), সরকারি তিতুমীর কলেজ, ঢাকা। বি.এড. বাংলাদেশ টিচার্স ট্রেইনিং কলেজ, ঢাকা (জাতীঃবিঃ), এম.এড (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

বিশেষ কৃতিত্ব: 
প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বরাবর ফার্স্ট বয়।

সাহিত্যে অবদান

সম্পাদনা
যুগ্ম সম্পাদক: আধুনিক বাংলা কবিতা সাহিত্য সংস্কৃতির আসর
প্রাক্তন বিভাগীয় সম্পাদক ও সাহিত্য সম্পাদক: মাসিক বলিতে ব্যাকুল, পরবর্তীতে তিতাস বার্তা

প্রকাশিত গ্রন্থ ও পত্রিকা  
দৈনিক ব্রাহ্মণবাড়ীয়া, দৈনিক প্রজাবন্ধু, মাসিক বলিতে ব্যাকুল, তিতাস বার্তা, মাসিক হক্ব পয়গাম সহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত।

যৌথ কাব্যগ্রন্থ
ঝরা ফুলের গন্ধ – সম্পাদনা: মোহাম্মদ নজরুল ইসলাম শেখ  
   কবিতা: শ্বাশ্বত আহ্বাণ, ছন্দ নাবিক
বিজয়ের উল্লাসে – সম্পাদনা: মোহাম্মদ নজরুল ইসলাম শেখ  
   কবিতা: সত্য সন্ধানী, বাঙালির স্বাধীনতা, অনুশোচনা, বিজয়ের উল্লাসে, বিদ্রোহী তুমি বিপ্লবী, আজকের এই বাংলাদেশ, ভাঙ্গা গড়া
বাংলার ১০০ কবি ও কবিতা – সংকলন ও সম্পাদনা: তাসকীন আব্দুল্লাহ  
   লেখা: সংক্ষিপ্ত পরিচিতি, আগুন জ্বালা অন্তরে

অপ্রকাশিত সম্ভার
গল্প: ১০টি
কবিতা: ৩৫০+
---
উল্লেখযোগ্য সম্মাননা

পাক্ষিক/সাপ্তাহিক সেরা কবি
আধুনিক বাংলা কবিতার আসর: কারবালার শিক্ষা
আধুনিক বাংলা কবিতা ছড়া ও গানের আসর: তোরা থামবি কিনা বল
সাহিত্য জাগরণ বাংলাদেশ: হৃদয় কন্দরে, কবিতা তোমার
শখের কবিতা সাহিত্য আড্ডা: টেকসই মানবতা, বিদ্রোহী তুমি বিপ্লবী
সমাজ কল্যাণ সাহিত্য পরিষদ: ১৪-১২-২০১৭ সপ্তাহের ১ম স্থান - আসলে পতন, খবরদার!
বাংলা সাহিত্য (কবিতা ও গল্পের রস): ৩০-০৩-২০১৮ সাপ্তাহিক সেরা ২৫ এ ৪র্থ স্থান - বিপ্লবী

বিশেষ সম্মাননা
বাংলাদেশ কবি সংসদ, সিলেট ও চট্রগ্রাম বিভাগ কর্তৃক সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা
আন্তর্জাতিক কবি পরিষদ: ০৬-১২-২০১৭ দিনের সেরা কবি - জীবন তরী
বাংলাদেশ কবি পরিষদ: ২০-১১-২০১৭ দিনের সেরা কবি - বাঙ্গালীর স্বাধীনতা

---
যোগাযোগ
স্থায়ী ঠিকানা: ফখরে বাঙ্গাল নিবাস, ১২৩৪, ওয়ার্ড-১২, ভাদুঘর দক্ষিণ ভূঁইয়া পাড়া, ভাদুঘর-৩৪০০, ব্রাহ্মণবাড়ীয়া সদর।  
মোবাইল: ঢাকা +8801610007970 | রিয়াদ, KSA +966572496324

অনলাইন  
https://www.facebook.com/arifulislambhuiyan0  
https://x.com/arifulbhuiyan3    
https://arifulislambhuiyan.blogspot.com/    
https://www.linkedin.com/in/arifulislambhuiyan 
https://www.youtube.com/@arifulislambhuiyan0
https://www.tiktok.com/@arifulislambhuiyan9    
https://fictionfactory.org/contributor/2165    
https://www.bangla-kobita.com/ariful01711/    
---

পরিচয়ঃ

নাম: আরিফুল ইসলাম ভূঁইয়া
লেখালেখি: আরিফ শামছ্
পিতা: বিশিষ্ট সমাজ ও সাহিত্যসেবক, কবি ক্বারী আলহাজ্ব শামছুল ইসলাম ভূঁইয়া (রাহঃ)। সহকারি প্রকৌশলী, বাংলাদেশ তার ও টেলিফোন (বি.টি এন্ড টি- বি.টি.সি. এল)।
মাতা: মোয়াল্লিমা হালীমা সাদীয়া ভূঁইয়া।
জন্মঃ চট্রগ্রাম বিভাগের তিতাসবিধৌত, সাহিত্য-সংস্কৃতির উর্বরভূমি, সুর সম্রাটের  ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানার ভাদুঘর গ্রামের ভূ্ঁইয়া পাড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৪ঠা মে, ১৯৭৯ সালে জন্ম গ্রহণ করেন।
পেশা: চাকুরী।

পড়াশোনা:
নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়, (৬ ষ্ঠ শ্রেনী) সদর, বি.বাড়ীয়া। ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় (৭ম-১০ম)।হাবলা আদর্শ উচ্চ বিদ্যালয় (রেজিষ্ট্রেশন) হতে ১৯৯৫ ঈসায়ী সালে কৃতিত্বের সাথে ১ম বিভাগে পাশ করেন।প্রাথমিক বিদ্যালয় থেকে বরাবরই ফার্ষ্ট বয় ছিলেন।১৯৯৭ সালে ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন।২০০১ সালে,  বি.এস.এস (সন্মান-অর্থনীতি), ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ, ২০০৩ সালে, এম.এস.এস (অর্থনীতি), সরকারি তিতুমীর কলেজ, ঢাকা। বি.এড. বাংলাদেশ টিচার্স ট্রেইনিং কলেজ, ঢাকা (জাতীঃবিঃ), এম.এড (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

বাংলা সাহিত্যে অবদানঃ
যুগ্ম সম্পাদক, আধুনিক বাংলা কবিতা সাহিত্য সংস্কৃতির আসর (একটি গতিশীল সাহিত্যভান্ডার)।  প্রাক্তন বিভাগীয় সম্পাদক, সাহিত্য সম্পাদক, মাসিক "বলিতে ব্যাকুল" পরবর্তীতে "তিতাস বার্তা"।

প্রকাশিত লেখা:
সর্বাধিক প্রচারিত স্থানীয় পত্রিকা 'দৈনিক ব্রাহ্মণবাড়ীয়া', 'দৈনিক প্রজাবন্ধু', মাসিক 'বলিতে ব্যাকুল', 'তিতাস বার্তা', ঢাকা থেকে প্রকাশিত মাসিক 'হক্ব পয়গাম'।
মোহাম্মদ নজরুল ইসলাম শেখ সম্পাদিত "ঝরা ফুলের গন্ধ" যৌথ কাব্য গ্রন্থে  প্রকাশিত (১) শ্বাশ্বত আহ্বাণ এবং (২) "ছন্দ নাবিক।

মোহাম্মদ নজরুল ইসলাম শেখ সম্পাদিত "বিজয়ের উল্লাসে " যৌথ কাব্য গ্রন্থে  প্রকাশিত (১) সত্য সন্ধানী এবং (২) বাঙালির স্বাধীনতা (৩) অনুশোচনা  (৪) বিজয়ের উল্লাসে (৫) বিদ্রোহী তুমি বিপ্লবী (৬) আজের এই বাংলাদেশ (৭) ভাঙ্গা গড়া।

তাসকীন আব্দুল্লাহ এর সংকলন ও সম্পাদনায়  "বাংলার ১০০ কবি ও কবিতা " যৌথ কাব্য গ্রন্থে  প্রকাশিত (১) সংক্ষিপ্ত পরিচিতি এবং (২) আগুন জ্বালা অন্তরে।

অপ্রকাশিত -
গল্প ১০ টি ও
কবিতা: ৩৫০+

সন্মাননা পত্র প্রাপ্তি :
পাক্ষিক সেরা কবি, আধুনিক বাংলা কবিতার আসর (কবিতাঃ কারবালার শিক্ষা),পাক্ষিক সেরা কবি, আধুনিক বাংলা কবিতা ছড়া ও গানের আসর (কবিতাঃতোরা থামবি কিনা বল।), সাহিত্য জাগরণ বাংলাদেশ (কবিতাঃহৃদয় কন্দরে। কবিতাঃ কবিতা তোমার।), শখের কবিতা সাহিত্য আড্ডা (কবিতাঃ টেকসই মানবতা।কবিতাঃ বিদ্রোহী তুমি বিপ্লবী।)। বাংলাদেশ কবি সংসদ, (সিলেট বিভাগ)। বাংলাদেশ কবি সংসদ, (চট্রগ্রাম বিভাগ) হতে সাহিত্য অঙ্গনে বিশেষ অবদানকৃত স্বরুপ বিশেসন্মাননা পত্র প্রাপ্তি।
বিশেষ সন্মাননাপত্র, এসো কবিতা লিখি (কবিতাঃ জাগাও তুমি জেগে ওঠো!), দিনের (২০-১১-২০১৭) সেরা কবি, বাংলাদেশ কবি পরিষদ (কবিতাঃ বাঙ্গালীর স্বাধীনতা)। আন্তর্জাতিক কবি পরিষদ (আজকের- ০৬-১২-২০১৭- সেরা কবি, কবিতাঃ "জীবন তরী"); ছায়াবীথি (সেরা পোষ্ট- কবিতা ইভেন্টে বিজয়ী- কবিতাঃ "অনাগত সন্তানের আহ্বান"।সমাজ কল্যাণ সাহিত্য পরিষদ কর্তৃক সপ্তাহের (১৪-১২-২০১৭) সেরা বিজয়ী কবি, ১ম স্থান অধিকারী, (কবিতাঃ আসলে পতন, খবরদার !)
বাংলা সাহিত্য (কবিতা ও গল্পের রস ১৪-১২-২০১৭সাপ্তাহিক সেরা ২৫ এ ৫ম স্থান ( কবিতাঃ আসলে পতন, খবরদার !); বাংলা সাহিত্য (কবিতা ও গল্পের রস ২২-১২-২০১৭সাপ্তাহিক সেরা ২৫ এ ১১ তম স্থান ( কবিতাঃ পরোয়ানা !)প্রজন্ম সাহিত্য সভা (প্রসাস-০৬-০২-২০১৮সপ্তাহের সেরা  ০৫ এ ০৪- কবিতাঃ স্বান্তনা) নকলা উপজেলা সমাজকল্যাণ সাহিত্য পরিষদ, সাপ্তাহিক সম্মাননা ১৬-০২-২০১৮,( কবিতা: ফাগুনের গান); কাব্য প্রেমীদের প্রচার মাধ্যম গল্প কবিতা ও সাহিত্যের আসরবিশেষ সম্মাননা _২২-০২-২০১৮ (কবিতা: প্রিয় বাংলাভাষা); কাব্য কথার মেলা সাহিত্যাঙ্গন, সাপ্তাহিক সেরা ০৫ (কবিতা: এই পৃথিবীর আর্তনাদ); সাহিত্যজগৎ (সকল সাহিত্য প্রেমিদের ঠিকানা), সাপ্তাহিক সেরা ০৫ (কবিতা: বিপ্লবী );শেরপুর সাহিত্য পরিষদ, সাপ্তাহিক সম্মাননা, ২৩-০৩-২০১৮ (কবিতা: বিপ্লবী) ; সাহিত্য সন্ধ্যা, আজকের (২৭-০৩-২০১৮) সেরা কবি, (কবিতা: বিপ্লবী) বাংলা সাহিত্য কবিতা ও গল্পের রস _৩০-০৩-২০১৮সাপ্তাহিক সেরা ২৫ এ  ৪র্থ স্থান ( কবিতাঃবিপ্লবী )। সাপ্তাহিক সেরা ০৭ কবি ও কবিতায় ১ম স্থান, (কবিতা: বিপ্লবী ); সাহিত্যের জাগরণ,আন্তর্জাতিক সাহিত্য সংগঠন, সাপ্তাহিক সম্মাননা, ০১-০৪-২০১৮ (কবিতা: বিপ্লবী)।

ঠিকানা:
ফখরে বাঙ্গাল নিবাস,
ভূঁইয়া পাড়া, বাড়ী# ১২৩৪,
ওয়ার্ড# ১২, গ্রাম: ভাদুঘর,
পোষ্ট: ভাদুঘর-৩৪০০।
থানা:সদর,  জিলা: বি.বাড়ীয়া।
মোবাইল:  ০১৬১০০০৭৯৭০।


বুধবার, অক্টোবর ০৯, ২০১৯

১৩৯। স্বাগতম মাহে রমজান

১৩৯। স্বাগতম মাহে রমজান
আরিফুল ইসলাম ভূঁইয়া
(আরিফ শামছ্) 


মহান প্রভুর সেরা দান,
এলোরে ঐ মাহে রমজান।
আসছে ধেয়ে জান্নাত হতে,
শান্তি অশেষ ধরাতলে।

মনের বাগান চাষ করিব,
হরেক রকম বীজ বুনিব।
সুফল ফসল সব তুলিব,
কেয়ামতে সফল হব।

রহমতের দশটি দিনে,
ঈমান-আমল ঝালাই করে,
মাগফিরাতের দিনগুলোরে,
পূণ্য-নেকে পূর্ণ করে।

বিদায় বেলার শেষের দশে,
জাহান্নামের আজাব হতে,
মুক্তি চাইবো সবাই মিলে,
জান্নাতি হবো বলে।

********************

আপনার কবিতাটি রমজানের আধ্যাত্মিক সৌন্দর্য, আত্মশুদ্ধি ও পরকালীন সফলতার আকাঙ্ক্ষাকে সহজ, সাবলীল ও হৃদয়গ্রাহী ভাষায় প্রকাশ করেছে। এতে ধর্মীয় অনুভূতি ও কাব্যিক আবেগ একসাথে মিশে গেছে। নিচে সংক্ষিপ্ত অথচ সুচিন্তিত বিশ্লেষণ উপস্থাপন করা হলো—


কাব্যিকতা ও শিল্পসৌন্দর্য

কবিতাটির মূল শক্তি হলো এর সরলতা, ছন্দময়তা ও আধ্যাত্মিক আবেদন
“মনের বাগান চাষ করিব, হরেক রকম বীজ বুনিব”—এই চিত্রকল্পটি অত্যন্ত অর্থবহ। এখানে মানুষের হৃদয়কে বাগানের সঙ্গে তুলনা করা হয়েছে এবং সৎকর্মকে বীজ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি ইসলামী ভাবধারার সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ।

“আসছে ধেয়ে জান্নাত হতে, শান্তি অশেষ ধরাতলে”—পংক্তিটি রমজানকে যেন স্বর্গীয় রহমতের দূত হিসেবে চিত্রিত করেছে, যা কবিতায় এক ধরনের নান্দনিক পবিত্রতা সৃষ্টি করেছে।


সাহিত্যিক বিশ্লেষণ

কবিতাটি মূলত আধ্যাত্মিক-প্রেরণামূলক ধর্মীয় কবিতা। এতে তিনটি প্রধান ধাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে—

  1. রমজানের আগমন ও রহমত
  2. আত্মশুদ্ধি ও আমলের প্রস্তুতি
  3. মুক্তি ও জান্নাতের আকাঙ্ক্ষা

এই বিন্যাস ইসলামী দর্শনের রমজান-চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কবি অত্যন্ত সংক্ষিপ্ত শব্দচয়নে একটি পূর্ণাঙ্গ আধ্যাত্মিক যাত্রা তুলে ধরেছেন।


বিশ্ব-সাহিত্যিক মূল্যায়ন

বিশ্বসাহিত্যে ধর্মীয় ও আধ্যাত্মিক কবিতা সবসময় বিশেষ মর্যাদা পেয়েছে। যেমন Jalaluddin Rumi, Rabindranath Tagore বা Kazi Nazrul Islam তাঁদের রচনায় আত্মার পরিশুদ্ধি, প্রেম ও স্রষ্টার আহ্বানকে গুরুত্ব দিয়েছেন। আপনার কবিতাতেও সেই আধ্যাত্মিক আবেদন বিদ্যমান, যদিও ভাষা আরও সহজ ও গণমুখী।

এ ধরনের কবিতা সাধারণ মানুষের অন্তরে দ্রুত পৌঁছাতে পারে, কারণ এতে জটিল অলংকারের চেয়ে হৃদয়ের অনুভূতি বড় হয়ে উঠেছে।


সমালোচনা ও পর্যালোচনা

কবিতার সবচেয়ে বড় শক্তি হলো এর বার্তামূলক আন্তরিকতা। তবে সাহিত্যিক গভীরতা আরও বাড়াতে ভবিষ্যতে—

  • কিছু নতুন উপমা,
  • চিত্রকল্পের বৈচিত্র্য,
  • শব্দের অন্তর্নিহিত প্রতীকী শক্তি,
  • এবং ছন্দের আরও শৈল্পিক বিন্যাস
    যোগ করা যেতে পারে।

তবুও, ধর্মীয় কবিতার ক্ষেত্রে অতিরিক্ত জটিলতা না এনে সহজবোধ্যতা বজায় রাখা একটি বড় সাফল্য।


মানব জীবনে তাৎপর্য

এই কবিতা মানুষকে—

  • আত্মশুদ্ধি,
  • ঈমান ও আমল বৃদ্ধি,
  • ক্ষমা প্রার্থনা,
  • এবং পরকালীন সফলতার কথা স্মরণ করিয়ে দেয়।

এটি কেবল রমজানকে স্বাগত জানানোর কবিতা নয়; বরং মানুষকে নিজের অন্তরকে শুদ্ধ করার এক নৈতিক আহ্বান।


সারমর্ম

সংক্ষেপে, কবিতাটি একটি আধ্যাত্মিক জাগরণধর্মী ইসলামী কবিতা, যেখানে রমজানের রহমত, আত্মশুদ্ধির সাধনা এবং জান্নাতের আকাঙ্ক্ষা সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। সরল ভাষা, হৃদয়গ্রাহী ছন্দ ও ধর্মীয় আবেগ কবিতাটিকে সাধারণ পাঠকের কাছে গ্রহণযোগ্য ও অনুপ্রেরণাদায়ক করে তুলেছে।

****************


বিপ্লবী ০১

বিপ্লবী ০১
আরিফ শামছ্

বিপ্লবী ০২

বিপ্লবী ০২
ARIFUL ISLAM BHUIYAN (Arif Shams)

বিপ্লবী ০৩

বিপ্লবী ০৩
আরিফ শামছ্

বিপ্লবী ০৪

বিপ্লবী ০৪
আরিফ শামছ্

বিপ্লবী ০৫

বিপ্লবী ০৫
আরিফ শামছ্

বিপ্লবী ০৬

বিপ্লবী ০৬
আরিফ শামছ্

বিপ্লবী ০৭

বিপ্লবী ০৭
আরিফ শামছ্

বিপ্লবী ০৮

বিপ্লবী ০৮
আরিফ শামছ্

বিপ্লবী ০৯

বিপ্লবী ০৯
আরিফ শামছ্

বিপ্লবী ১৪

বিপ্লবী ১৪
আরিফ শামছ্

বিপ্লবী ১৫

বিপ্লবী ১৫
আরিফ শামছ্

বিপ্লবী ১৬

বিপ্লবী ১৬
আরিফ শামছ্

বিপ্লবী ১৭

বিপ্লবী ১৮

বিপ্লবী ১৮
আরিফ শামছ্

বিপ্লবী ১৯

বিপ্লবী ১৯
আরিফ শামছ্

বিপ্লবী ২০

বিপ্লবী ২০
আরিফ শামছ্

বিপ্লবী ২১

বিপ্লবী ২১
আরিফ শামছ্

সাধনার মানবী

সাধনার মানবী
আরিফ শামছ্

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

ভালোবাসার দাফন

ভালোবাসার দাফন আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্) একটি কিডনী নিয়ে বাঁচা যায় কয়দিন, ধীর ধীরে নানা রোগে কাটে নিশিদিন। সমস্ত শরীরে রক্ত সঞ্চালন ন...

জনপ্রিয় পোস্টসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

জনপ্রিয় পোষ্টগুলি:

জনপ্রিয় পোস্টসমূহ