সোমবার, অক্টোবর ৩০, ২০২৩

৪১। বানের জলে মানবতা



বিবেক তোমার, আমার, সবার নির্বাসনে গেল নাকি!
বিশ্ব বিবেক মাতাল হয়ে, ঘুমের ঘোরে পড়লো বুঝি!
বিবেক নামের শব্দখানা অভিধানের কোন্ কোনাতে,
প্রাণ আছে কি নেই তা'তে আজ, খবর নিবে কোন সে' জনে।
উজান দেশের বানের পানি, ছেড়ে দিবে যখন খুশি!
মাতবরেরা কোথায় গেলো, কোথায় তাদের গলাবাজি।
মানবতা যায়না পাওয়া, বানের জলে ভাসে,
দুর্গতদের চোখের ভাষা, পড়তে নাহি জানে।
মা হারালো, বোন হারালো, ভাই হারালো শেষে,
পাশে থাকা কচি খোকার, হদিস নাহি মিলে।
সহায় সম্বল, ভিটে মাটি, ফসল সবি জলের তলে,
অশ্রুধারা শুকিয়ে গেছে , তাঁকিয়ে থাকে পাথর চোখে।
কে আছো ভাই, বোন কোন এক, বাড়াবে কোমল হাত,
মানবতা ডুবে গেলো, করে যাও উদ্ধার।
নিজে পারো যা', আরো খোঁজে নাও মিলিয়া সকল জনে,
পাড়া প্রতিবেশী, দেশ-খেশ মিলে, তাঁদের সহায় হতে।


--------- আরিফ ইবনে শামছ্
২০.০৮.২০১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

কপর্দকহীন প্রেমিক

— আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)           বিকেলের আলোটা সেদিন অদ্ভুত কোমল ছিল। কলেজ ক্যাম্পাসের পুরোনো অশ্বত্থগাছের ছায়া লম্বা হয়ে মাটি...