মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩

৭০। কবিতা চোর



কবিতা চোরে, নিল কেঁড়ে,
সব কবিতার প্রাণটা,
কপি করে, বাহবা নিতে,
বাদ দিয়ে মোর নামটা!
কেমন হায়া, লজ্জা ছাড়া,
সাধুবেশে চুরি,
সব কবি আর কাব্য প্রেমী,
চল চোর ধরি।
চুরি করা ভুলিয়ে দিয়ে,
শাস্তি কঠিন দিব,
প্রয়োজনে ব্লক করিব,
রিপোর্ট লিখে দিব।
সাজতে কবি, নামীদামী,
দিন দুপুরে,কবিতা চুরি,
ভেঙ্গে দিব হাঁটে হাঁড়ি,
সকল জনে ডাকি।
নামগুলি সব এঁটে দিব,
খোলা তালিকায়,
এক নজরে, দেখে নিয়ে,
বুঝে নেবে সবাই।


---------- আরিফুল ইসলাম ভূঁইয়া
২৩/১০/২০১৭ ঈসায়ী সাল।
মধুবাগ, বড়মগবাজার,
রমনা, ঢাকা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

প্রবাসীদের পাসপোর্ট ও পরিচয় সংকট: বাংলাদেশি নাগরিকদের বৈশ্বিক বাস্তবতা, সমস্যা ও নীতিগত সমাধান

📘 গবেষণাপত্র প্রবাসীদের পাসপোর্ট ও পরিচয় সংকট: বাংলাদেশি নাগরিকদের বৈশ্বিক বাস্তবতা, সমস্যা ও নীতিগত সমাধান ✍️ লেখক: আরিফুল ইসলাম ভূঁইয়া (আ...