শুক্রবার, মে ০১, ২০২০

Rainy Leisure

১০৬। জীবনের পথে

আরিফুল ইসলাম ভূঁইয়া
 ০২/০৫/২০০৩ ঈসায়ী সাল।
১৪ টা ৪৫ মিনিট।

জীবনের পথে পথে হেঁটে যাবো বারবার,
সফলতার রঙ্গীন স্বপ্ন আর সোনালী আভীর,
উদার সুনীল আকাশপটে বিহঙ্গ অধীর।
রঙধনু আকাশের, আজ কেন শ্রীহীন?
ভালবাসা-বাসি জীবনে তা' হবে কি গভীর!

আবার দিকভ্রান্ত হয়ে মম খেয়ালে হেঁটে চলবো,
খুঁজে নেবো ছোট্ট পাখির স্বচ্ছ চোখের নীড়,
সাত সাগরের মাঝির পাটাতনে করে ভীড়,
বালুকাময় আশার তীরে কভু সরিসৃপ,
প্রকৃতির লোভনীয় সাজে হয়ে যাবো লীন।

দক্ষিণ ছেড়ে হাঁটবো উত্তরে,
সবুজ বন বনানী, পাহাড়ি 
অতীত ঐতিহ্যের ওপারে,
সফেদ পদ্ম আহরণে তীরে তীরে,
রুপসুধা পানে ব্রহ্মপুত্রের পারে,
সাদা সাদা কাশবনে।
পাহাড়ি সব রুপরস গানে গানে,
হৃদয়ে প্রশান্তির ঢল আসবে নেমে।

উত্তর হতে ফের ঈশানকোনে,
দেখবো দিগন্তরেখায় মেঘের আল্পনা,
সাঁঝ আকাশে খেঁয়া পারাপার,
বৃষ্টির আনাগোনা।
কভু বৃষ্টির স্বচ্ছ দেয়ালে,
তোমাকেই ফিরে ফিরে দেখা,
কপোতাক্ষের তীরে জানবো,
আর কতো, হেঁটে যাবো একা।

বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২০

১০৫।হতাশাদের ছুটি

আরিফুল ইসলাম ভূঁইয়া
০৮/০৫/২০০৩ ঈসায়ী সাল।
১৩ টা ২০ মিনিট।

কি করে বোঝাব প্রিয় কতো যে ভালবাসি,
ফোটাবো প্রেমের ফুল,
গুলবাগে মিলে- মিশি।
ভালবাসার নদী দেখো,
শুষ্ক রেখার মতো,
জল নেই বুক ভরা তার,
ধূসর বালি যতো।

ঘন গর্জায় কি আষাঢ়ের কালোমেঘ,
ঘন বর্ষায় দৃষ্টি ছড়ায় কি নির্ণিমেষ!
হাজারো কথা মনে পড়ে,
কাছে নেই যবে তুমি,
দূরে এলে, ভাঁজে ভাঁজে,
সব শুনি আর কতো ভাবি!

হয়তোবা রঙ্গীন স্বপ্নে বিভোর হয়ে
রাত করে যাও সারা,
নিদহীন চোখে, অমানিশা রাতে,
তোমায় ঘিরে বাঁচা।
হারানোর ভয়, কভু ঝেঁকে বয়,
শংকিত মন, আনমন রয়,
আশার-অশ্ব করে ছোটাছুটি,
জানিনা কবে, পাশে তব পাবে,
হতাশাদের হবে ছুটি।


Baitul Jannat Mosjid Bhuiyan Para, Bhadughar, Brahman Baria 3400

Mirbagh Jame Mosjid , Hatirjheel, Dhaka

বুধবার, এপ্রিল ২৯, ২০২০

arifulislambhuiyan: The Sovereignty of All Mighty.

arifulislambhuiyan: The Sovereignty of All Mighty.: -Ariful Islam Bhuiyan. I love him who is my creator, Guardian & well wisher. I have no qualification for placing my obediency to please...

Publications & Rewards Certificate


















































Some Snap Shot






ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

বহুজাতিক নিরাপত্তা ও সমৃদ্ধি তত্ত্ব ও মডেল (MSPT – Final) Multinational Security and Prosperity Theory & Model

বহুজাতিক নিরাপত্তা ও সমৃদ্ধি তত্ত্ব ও মডেল MSPT – Version 01–04 (Final Universal Edition) “Shared Humanity, Shared Responsibility, Shared Fu...