রবিবার, জুন ৩০, ২০২৪

৮৯। পরোয়ানা

পরোয়ানা
আরিফুল ইসলাম ভূঁইয়া
(আরিফ শামছ্) 
২২/১২/২০১৭ ঈসায়ী সাল।

ভালবাসা ভরে থাক,
প্রতিটি অন্তর;
ভালবেসে বেঁচে থাকা,
হউক মূল মন্তর।
পথে ঘাটে জোড়া জোড়া,
বসে থাকে নীরবে;
সহাস্যে হেলে দুলে,
কেউ চলে সরবে।

আকাশের তারা সম,
যুগলেরা জ্বলে নিভে,
কত কথা বিনিময়,
চলে মান অভিমানে।
সত্যি হয়ে থাক,
সব সুখ স্বপ্ন,
স্বপ্নের বলাকারা,
হয়ে যাক ধন্য।

থেকো সবে চিরদিন,
পাপ তাপ মুক্ত,
দিন দিন বাড়ে যেন,
পূণ্যের প্রস্থ।
ভালবাসি ভালবাস,
দিবা নিশি সত্য,
স্বর্গ হবে দেখো,
ধূলীর এই মর্ত্য।

ভালবাসার অভিনয়ে,
কেঁড়ে নিবে যতো সব,
জিম্মী করে কভু,
জুলুমের উৎসব।
সঙ্গ দিবে ঠিক,
যবে তার প্রয়োজন,
ফিরে আর পাবেনা,
হবে শেষ আয়োজন।

নেশা করে প্রেম করে,
সুস্থতা বিনাশে,
উপকরন সহজেই,
রবে আশে পাশে।
মিলবে সব তার,
যতো চাওয়া ফন্দী,
মৃত্যুর পরোয়ানা,
কভু পাপে বন্দী।

চায় সৎ সঙ্গ, 
সুখ ভোগ, শান্তি,
প্রেম আর ভালবাসা, 
চায় সব শ্রান্তি।
প্রতারক, লোভী সব, 
একা থেকে মুক্তি,
চাই পাশে,সৎ জন, 
এই হোক চুক্তি।

২১/১২/২০১৭ ঈসায়ী সাল।
গুলশান-০১,
ঢাকা।

৮৮। প্রাণের চেয়ে প্রিয় কুদস

ওরা মার খাচ্ছে, খাক, জ্বলে পোঁড়ে

 ছারখার হয়ে যাক,

পুরো ভিটে মাটি, সাজানো সংসার,

কারো দখলে এমনি থাক।

আমার আসন ঠিক আছে তো,

বিশ্ব তাহার সবি হারাক।

মানব-দানব ধ্বংস চালায়,

কার কী আসে যায়।

তোমার আঙ্গিনায় ফোটে, 

রং বেরঙের, নানা জাতের ফুল,

আমার আঙ্গিনা ক্ষত বিক্ষত, 

জাজরা বুলেটে, বংশ নির্মূল!

তোমার সুখে ও দুঃখে সবাই 

প্রাণাধিক সুখী ব্যাথাতুর,

আমার জীবন যৌবন, সন্তান,

প্রিয়তমা হারায়, নিত্য কূল।

বসত ভিটা, জমি-জমা, স্বপ্ন কাঁড়ে,

 পাষাণ অরি,

সকাল-সাঁঝে, হর হামেশা, ঝাঁপিয়ে

 পড়ে প্রাণ হরি।

যাক চলে যাক সহায় সন্তান দুঃখ নাই

 মোর অন্তরে,

প্রাণের চেয়ে প্রিয় কুদস, কার দখলে,

 কোন কারণে?

শান্তি নিয়ে জুয়া খেলা, খেলছে কারা

 দিবালোকে,

দাবা খেলার গুটি নিয়ে, হন্যে হয়ে 

 চলছে ছুটে।

শান্তি-চাবি গুটি কয়েক বোকা রাজার

 হাতেই রবে?

বিশ্ব মাঝে ঝাঁকিয়ে তোলা, অশান্তির

 সেই শেষ কবে?

যতো আছে পথের কাঁটা, সরায় সবে

 শক্ত হাতে,

অত্যাচারীর বুকে মাটি, দাফন করি

 সবাই মিলে।

চিরতরে স্তব্ধ করি, ঝগড়া বিবাদ

 মারামারি,

কারণে আর অকারণে করে যারা

 হানাহানি।

বিশ্বটাকে এমনি করে তুলে দিবে!

পাগল, ছাগল, পামর করে,

ভয় কি তোমার, ভীত কেন?

শক্তি তোমার কম কি কীসে??

মানবতার ধারক বাহক কোটি 

কোটি জীবন পাবে,

অস্ত্র তোমার ঈমান আমল, 

শক্তির  আধার আল্লাহ পাশে।


----- আরিফুল ইসলাম ভূঁইয়া

১৪/১২/২০১৭ ঈসায়ী সাল।

সকাল ০৭ টা ৩৩ মিনিট।

১৪/১২/২০১৭ ঈসায়ী সাল।

মধুবাগ, বড়মগবাজার,

রমনা, ঢাকা-১০০০।


ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

বহুজাতিক নিরাপত্তা ও সমৃদ্ধি তত্ত্ব ও মডেল (MSPT – Final) Multinational Security and Prosperity Theory & Model

বহুজাতিক নিরাপত্তা ও সমৃদ্ধি তত্ত্ব ও মডেল MSPT – Version 01–04 (Final Universal Edition) “Shared Humanity, Shared Responsibility, Shared Fu...