শনিবার, জুন ১৭, ২০২৩

গ্রিন টি কেন খাবেন

 




চা একটি জনপ্রিয় পানীয়।বন্ধুমহলে বা ঘরোয়া আড্ডায় চায়ের জুড়ি নেই। আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিতে পারে এককাপ চা। তবে চা যদি খেতেই হয় তবে গ্রিন টি খান। 

আপনি জানেন কি দুধ চা না খেয়ে কেন গ্রিন টি খাবেন?

কেন গ্রিন টি
গ্রিন টিতে রয়েছে ফ্লেভোনয়েড নামক একটি উপাদান, যা আসলে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি এমন একটি শক্তিশালী উপাদান যা সব দিক থেকে শরীরকে চাঙ্গা রাখে। গ্রিন টি রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া কেটেচিন নামেও একটি উপাদান থাকে এই চায়ে, যা ভিটামিন ‌’ই’ ও ‘সি’-এর থেকেও বেশি শক্তিশালী, যা শরীরে প্রবেশ করে একাধিক উপকার করে। 

আসুন জেনে নিই কেন গ্রিন টি খাবেন- 

ওজন কমায় 

গ্রিন টি ওজন কমায়। গ্রিন টি হজম প্রক্রিয়াকে বাড়িয়ে শরীরের অতিরিক্ত মেদ কমিয়ে ফেলতে সাহায্য করে। গ্রিন টি উপস্থিত কেটাচিন পেটের মেদ ঝরাতে অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে। তাই অতিরিক্ত ওজন কমাতে নিয়মিত গ্রিন টি খেতে পারেন। 

কর্মক্ষমতা বৃদ্ধি

সকাল ঘুম খেকে উঠে যদি গ্রিন টি পান করেন, তবে সারাদিন আপনি থাকবেন সতেজ ও প্রাণবন্ত। গ্রিন টি শরীরের স্টেমিনা তাড়াতাড়ি বৃদ্ধি করে, তাই পুরো দিন ধরে শরীর চনমনে থাকে।  গ্রিন টি পান করলে আপনার কর্মক্ষমতা বাড়বে। আপনি যদি দিনের মধ্যে কয়েকবার গ্রিন টি পান করেন, তবে তা আরও বেশি উপকারে আসবে। 

রোগ-প্রতিরোধ 

শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গ্রিন টির কোনো বিকল্প নেই। যারা অ্যালার্জিতে খুব ভোগেন তারা নিয়মিত গ্রিন টি পান করলে ভালো। এ ছাড়া গ্রিন টি খেলে শরীরের বিভিন্ন রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর রোগ-প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটলে অ্যালার্জির মতো রোগ ধারের কাছেও আসতে পারে না। 

ক্যান্সার

গ্রিন টিতে উপস্থিত ইজিসিজ নামক উপাদানটি ক্যান্সার সেলকে ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সে কারণেই তো বিশেষজ্ঞরা বলে থাকেন, ক্যান্সার রোগকে যদি দূরে রাখতে হয়, তা হলে গ্রিন টির সঙ্গে বন্ধুত্ব পাতাতেই হবে।

স্মৃতিশক্তির উন্নতি

স্মৃতিশক্তি বাড়াতে গ্রিন টি নানাভাবে সাহায্য করে থাকে। সেই সঙ্গে অ্যালার্টনেসও বাড়াতেও এই পানীয়টি বিশেষ ভূমিকা নেয়। সে কারণেই তো সকাল-বিকাল এই চাটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।

হার্টঅ্যাটাক 

প্রতিদিন গ্রিন টি খেলে হার্ট কিন্তু খুব ভালো থাকে। নিয়মিত গ্রিন টি খেলে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৪৬-৬৫ শতাংশ কমে যায়।

রক্তচাপ নিয়ন্ত্রণ

নিয়মিত ২-৩ কাপ করে গ্রিন টি খাওয়া শুরু করলে শরীরে রক্তের প্রবাহ এত মাত্রায় বেড়ে যায় যে ব্লাডপ্রেসার নিয়ন্ত্রণে আসতে সময় লাগে না। তাই আপনার পরিবারে যদি এই রোগের ইতিহাস থাকে, তা হলে প্রতিদিন ডায়েটে গ্রিনটি অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যেন!

ডায়াবেটিসের 

সারা বিশ্বের মধ্যে আমাদের দেশ ডায়াবেটিস কয়াপিটালে পরিণত হয়েছে। তাই তো এমন পরিস্থিতিতে যদি সুস্থভাবে বাঁচতে চান, তা হলে গ্রিনটির সাহায্য নিতে ভুলবেন না যেন! 




পারফেক্ট চা বানানোর কৌশল

 



চা ক্লান্তি দূর করে, আমাদের চাঙা রাখে। চায়ের গুণ অনেক।এতে রয়েছে ফাইটোকেমিক্যালস, এটি হাড় শক্ত করে। চা ক্যান্সার প্রতিরোধক ও হৃদরোগের ঝুঁকি কমায়। মস্তিষ্ক গঠনে সহায়তা করে। এছাড়া এটি ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  

রং চা, দুধ চা, মসলা চা, গ্রিন টি বা হারবাল টিসহ বেশ কয়েক ধরনের চা পছন্দ করি আমরা।  কিন্তু প্রতিদিন চা বানানোর পরও অনেকেই নিজের বানানো চায়ের স্বাদ নিয়ে সন্তুষ্ট নই।

যেভাবে তৈরি করলে, এককাপ শেষ হতেই আরেক কাপের অনুরোধ আসবে, জেনে নিন, রেসিপি:

যদি রং চা পছন্দ করেন তবে চায়ে ফুটন্ত পানি ঢালুন তারপর অপেক্ষা করুন আড়াই থেকে তিন মিনিট। এই সময়টুকু দিতে হবে এ কারণে যে— এই সময়ের মধ্যে চায়ের স্বাদটুকু পানিতে মিশে যেতে পারে।


দুধ চা: একটি প্যানে দেড় কাপ পানি দিয়ে ৫ মিনিটের মতো ফুটিয়ে ২ টেবিল চামচের মতো চা পাতা দেবেন। মাঝে মাঝে একটু নেড়ে এবার এক কাপ ঘন দুধ মিশিয়ে নেবেন। এক মিনিট পর নামিয়ে উপভোগ করুন পারফেক্ট ও মজাদার চা।


মসলা চা: পনেরো মিনিট সময় দিলেই তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই চা। চারটি লবঙ্গ, দু’টি এলাচ, একটি দারুচিনির টুকরো, তিন কাপ পানি, ১/৪ চা চামচ আদা কুচি, আধা কাপ দুধ, দুই টেবিল চামচ চিনি বা মধু ও দুই টেবিল চামচ চা পাতা নিয়ে নিন।


এবার প্রথমে ব্লেন্ডারে লবঙ্গ, এলাচ এবং দারুচিনি গুঁড়া করে নিন। পাত্রে পানি ও মসলার গুঁড়া দিয়ে সেদ্ধ করুন। চুলা থেকে পাত্রটি সরিয়ে ঢেকে রেখে দিন পাঁচ মিনিট। প্যানে গরম দুধ ঢেলে তাপ থেকে সরিয়ে ফেলুন এবং চা দিয়ে দিন। ঢেকে রাখুন তিন মিনিট। চা নাড়ুন এবং ছেঁকে নিয়ে চায়ের কাপ ঢালুন। তৈরি হয়ে গেলো সুস্বাদু এবং স্বাস্থ্যকর মসলা চা।

যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন

চায়ের জন্য একটি পাত্র নির্দিষ্ট করে রাখবেন
চিনির বদলে মধু ব্যবহার করলেই চা হবে আরও উপকারী ও সুস্বাদু পানীয়  
চা পাতা সব সময় এয়ারবাইট কনটেইনারে রাখুন
কাপে চা ঢালার আগে ফোটানো গরম পানি দিয়ে ভালো করে কাপটি ধুয়ে নেবেন।




ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

বহুজাতিক নিরাপত্তা ও সমৃদ্ধি তত্ত্ব ও মডেল (MSPT – Final) Multinational Security and Prosperity Theory & Model

বহুজাতিক নিরাপত্তা ও সমৃদ্ধি তত্ত্ব ও মডেল MSPT – Version 01–04 (Final Universal Edition) “Shared Humanity, Shared Responsibility, Shared Fu...