শনিবার, এপ্রিল ২২, ২০২৩

ঈদ মোবারক





ঈদের খুশি ভাগ করি ভাই সবাই মিলে মিশে, 
ঘরে বাইরে দেশ প্রবাসে সবাই যেথায় আছে,
সবার খুশি মোদের খুশি জীবন যাপনে,
আপন পর সবার খুশি বাজে মনে প্রাণে।

চলোনা ভাই সবাই মিলে দোয়া করি দু'হাত তুলে,
ঈদের খুশি সবার করে থাকুক জীবন জুড়ে,
ছোট-বড়, আপন-পর, শত্রু-মিত্ররে,
ঈদ মোবারক সবার তরে ঈদুল ফিতরে।

জানিনাতো কোন সীমা আর পরিসীমা, 
বিশ্ববাসীর কান্না-হাসা, মোদের কাঁদা-হাসা,
এক নিমেষেই স্তব্ধ হবে সকল জুলুম জালীম,
শান্তি ধ্বজা বিশ্বমাঝে আনবে শান্তি অসীম। 

দোয়া দরুদ,সিয়াম কিয়াম,পূণ্য যতো কাজ,
কবুল করে নিও প্রভু,ওগো রাজাধিরাজ।
প্রিয় করে রাখো মোদের, আল্লাহ তোমার কাছে,
নবীর প্রিয় অনুসারী সকল কথা কাজে।

২২-এপ্রিল-২০২৩
আরিফ শামছ্ 
ডেমরা, ঢাকা।




মাটির নীচে ৬৫০ কিলোমিটার | Longest Cave | Jamuna TV








                আরিফ শামছ্ ভূঁইয়া পাড়া, ভাদুঘর দক্ষিণ, ভাদুঘর, সদর , ব্রাহ্মণবাড়িয়া - ৩৪০০

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

বহুজাতিক নিরাপত্তা ও সমৃদ্ধি তত্ত্ব ও মডেল (MSPT – Final) Multinational Security and Prosperity Theory & Model

বহুজাতিক নিরাপত্তা ও সমৃদ্ধি তত্ত্ব ও মডেল MSPT – Version 01–04 (Final Universal Edition) “Shared Humanity, Shared Responsibility, Shared Fu...