শুক্রবার, মে ০১, ২০২০

Rainy Leisure

১০৬। জীবনের পথে

আরিফুল ইসলাম ভূঁইয়া
 ০২/০৫/২০০৩ ঈসায়ী সাল।
১৪ টা ৪৫ মিনিট।

জীবনের পথে পথে হেঁটে যাবো বারবার,
সফলতার রঙ্গীন স্বপ্ন আর সোনালী আভীর,
উদার সুনীল আকাশপটে বিহঙ্গ অধীর।
রঙধনু আকাশের, আজ কেন শ্রীহীন?
ভালবাসা-বাসি জীবনে তা' হবে কি গভীর!

আবার দিকভ্রান্ত হয়ে মম খেয়ালে হেঁটে চলবো,
খুঁজে নেবো ছোট্ট পাখির স্বচ্ছ চোখের নীড়,
সাত সাগরের মাঝির পাটাতনে করে ভীড়,
বালুকাময় আশার তীরে কভু সরিসৃপ,
প্রকৃতির লোভনীয় সাজে হয়ে যাবো লীন।

দক্ষিণ ছেড়ে হাঁটবো উত্তরে,
সবুজ বন বনানী, পাহাড়ি 
অতীত ঐতিহ্যের ওপারে,
সফেদ পদ্ম আহরণে তীরে তীরে,
রুপসুধা পানে ব্রহ্মপুত্রের পারে,
সাদা সাদা কাশবনে।
পাহাড়ি সব রুপরস গানে গানে,
হৃদয়ে প্রশান্তির ঢল আসবে নেমে।

উত্তর হতে ফের ঈশানকোনে,
দেখবো দিগন্তরেখায় মেঘের আল্পনা,
সাঁঝ আকাশে খেঁয়া পারাপার,
বৃষ্টির আনাগোনা।
কভু বৃষ্টির স্বচ্ছ দেয়ালে,
তোমাকেই ফিরে ফিরে দেখা,
কপোতাক্ষের তীরে জানবো,
আর কতো, হেঁটে যাবো একা।

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

বহুজাতিক নিরাপত্তা ও সমৃদ্ধি তত্ত্ব ও মডেল (MSPT – Final) Multinational Security and Prosperity Theory & Model

বহুজাতিক নিরাপত্তা ও সমৃদ্ধি তত্ত্ব ও মডেল MSPT – Version 01–04 (Final Universal Edition) “Shared Humanity, Shared Responsibility, Shared Fu...